ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

গ্যাস না দিয়ে জনগণের কাছ থেকে নেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : মনিরুল হক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : গ্যাস সংকট ও দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, যেসব এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, সেসব এলাকার গ্রাহকদের কাছ থেকে বিল আদায় বন্ধ রাখতে হবে। গ্যাস ছাড়া বিল আদায়কে তিনি জনদুর্ভোগ বাড়ানোর শামিল বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার ৭ মে দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর কুমিল্লার চাঁপাপুরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ-এর উদ্দেশ্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন। লাইন কেটে দেয়ার প্রয়োজন
নেই। আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে আমাকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগ ও অনিয়মের বিষয়ে প্রয়োজন হলে বিস্তারিত হিসাব নেয়া হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন তিনি।

এমপি অভিযোগ করেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত গ্যাস সুবিধা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে পরিস্থিতির উন্নয়ন না হলে ভোগান্তি আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

সভা শুরুর আগে মনিরুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ।
এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (ইএস) মো. সোলেমান, মহাব্যবস্থাপক (বিপণন) মুর্তুজা আলম, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহাবুব আলম সিদ্দিকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সভায় অংশ নেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্মচারী ইউনিয়ন-এর সিবিএ সভাপতি বশির আহম্মদ, সহ-সভাপতি সইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক খন্দকার, যুগ্ম সম্পাদক সাহিদুল বারী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :