ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ  ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেঁতুলিয়ায় নিরাপদ কর্মপরিবেশ ও পেশার মর্যাদা রক্ষায় ‘ফারিয়া’র মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:০৯ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিকল্পিত ভাবে ওষধ শিল্পকে ধ্বংসের পায়তারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশে ওষধ কোম্পানির প্রতিনিধিদের দফায় দফায় বিনা কারণে গ্রেফতার, হয়রানি, অপমান, অপদস্ত ও অপবাদমূলক মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন আয়োজিত হয়।

রবিবার ১০ মেসকাল ১১ টার সময় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে তেঁতুল তলায় তেঁতুলিয়া বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত করা হয়। এতে তেঁতুলিয়া (শাখার) ফারিয়ার সভাপতি মোঃ মামুন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন তেঁতুলিয়া শাখার ফারিয়ার সাধারণ সম্পাদক — মোঃ আব্দুল মতিন, তেঁতুলিয়া সাংগঠনিক সম্পাদক — শরিফুল ইসলাম তেতুলিয়া সিনিয়র সহ-সভাপতি — আসাদুজ্জামান আসাদ সহ-সভাপতি — মোঃ মমিন উদ্দিন সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ বক্তারা বলেন, আমাদের এই সকল সমস্যাগুলো সমাধানকল্পে সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় এ প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধন পালিত হচ্ছে।

সরকার ও সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি দেশের সকল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভদের বিরুদ্ধে সকল ব্যবিচার বন্ধ করা সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :