ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মধ্যনগর এর চয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:০২ অপরাহ্ণ, রবিবার, ৩ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য অনুমোদিত আংশিক কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মধ্যনগর উপজেলার চয়নিক দেবনাথ চয়ন।

শনিবার ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো.রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে মো.তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে মধ্যনগর উপজেলার গলহা গ্রামের বাসিন্দা চয়নিক দেবনাথ চয়নকে ৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

পদপ্রাপ্তির পর থেকেই মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

প্রতিক্রিয়ায় চয়নিক দেবনাথ চয়ন বলেন,“আমি ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে। সেইসাথে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মধ্যনগর তথা হাওরাঞ্চলের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন ভাইকে।এছাড়া কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :