সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে নবগঠিত জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৬:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতারা জেলা প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ্ রাহুল, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী, প্রচার সম্পাদক মুহিত মিয়া।
এছাড়াও নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলা ছাত্রদলের নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসকের দিকনির্দেশনা কামনা করেন। জেলা প্রশাসক তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




















