ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যাম ভবনে থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাতিয়াপাড়া ইউনাইটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ তেঁতুলিয়া প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতিকে আলেম-ওলামাদের সংবর্ধনা পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চে, শেষ হলো দুই দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ০৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ৭ মে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩ টায় তেলকুপি বিওপি’র নায়েক মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন ৭ টি বিভিন্ন মডেলের ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম (এসজিপি, বিএফএমপিএসবি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময়ই তৎপর। আটককৃত মোবাইল ফোনগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :