ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নগরকান্দার ডাঙ্গীতে ১৩ টি পরিবারের বিএনপির যোগদান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা (নাউডুবী) গ্রামের সনাতন ধর্মাবলম্বীসহ ১৩ টি পরিবার ডাঙ্গী ইউনিয়নের বিএনপির সভাপতি রহিজউদ্দীন চোকদার ও বিশিষ্ট সমাজ সেবক, মানবিক উদার মনের মানুষ মোঃ মুরাদ হোসেন মিয়ার সাথে যোগদান অনুষ্ঠানে তেহার উদদীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিএনপির ডাঙ্গী ইউনিয়নের সভাপতি মোঃ রহিজউদ্দীন চোকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঙ্গী ইউনিয়নের আগামী দিনের উন্নয়নের রুপকার মোঃ মুরাদ হোসেন মিয়ার রাজনৈতিক প্রতিনিধি দিশান শেখ ফয়সাল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও (জসাস) এর নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু।

১ লা জুন সোমবার বিকেলে ডাঙ্গী নগরকান্দা (নাউডুবি) গ্রামে বিজয় সরকারের বাড়িতে যোগদান সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও জাসাস এর নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু, তিনি বলেন আমরা ডাঙ্গী ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ কেউ যদি অশান্তি করার পায়তারা করে আমরা তাদেরকে ছাড় দিব না আজ যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তিনি আরও বলেন আজ যারা আমাদের সাথে যোগদান করেছে সুখে দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজকে যারা নাউডুবী গ্রামের লোকজন আমাদের সাথে যোগদান করেছে তাদের সকল বিপদ আপদে সাথে থাকবো এবং এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির, শ্মাশান নির্মাণের দাবী করেছে আমি অতি দ্রুত আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ এর সাথে যোগাযোগ করে তা পুরন করবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাইয়ুম আহমেদ, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল আলী মোল্লা, ইদ্রিশ, রিফাত, আউয়াল প্রমুখ।

যোগদান অনুষ্ঠানটি  উপস্থাপনা করেন ডাঙ্গী ইউনিয়নের কৃষক দলের সভাপতি কবির হোসেন লিটু মিয়া

সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :