ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

উপকূলের ৬০ কৃষক পেলেন গোলপাতার গুড় তৈরির সরঞ্জাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১৪ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলার উপকূলীয় অঞ্চলে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০ জন কৃষক গোলপাতার গুড় তৈরির সরঞ্জাম পেলেন।

বুধবার ৮ জুলাই দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষি কার্যালয়ে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের মাঝে গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম দেয়া হয়।

কৃষি অফিসের তথ্য মতে, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ৬০ জন কৃষকদের বিশেষ প্রশিক্ষণ ও গোলপাতার গুড় তৈরির সরঞ্জাম বিতরণ করা হয়।

সরঞ্জামের মধ্যে যা রয়েছে- তাফাল-১টি, কলস ২ টি, দা ২টি, ছ্যাকনি ২ টি, উড়ি ১টি,খুনতি ২টি, চ্যারা ২টি।

এ সময় উপজেলা কৃষিবিদ মো: রাসেলের সঞ্চালনায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যেনতত্ব বিভাগের প্রফেসর ড: মাহবুব রাব্বানী বিশেষ অতিথি ছিলেন বরগুনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: মনিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুহসিন মাতব্বর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :