ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বুধবার ৫ আগস্ট সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও সুপরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

বিজিবি জানায়,অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, চিংড়ি মাছের রেনু, ফুসকা, বাজি, গরু, চকলেট, কিশমিশ, শাড়ি, পন্ডস পাউডার, স্কিন সাইন ক্রিম, সেভেন অয়েল, সাবান, সরিষার তেল, জনসন বেবি লোশনসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :