ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট প্রতিনিধি : বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২৬। রবিবার ৯ আগস্ট দিনব্যাপী এর আয়োজন করেন পামডো।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে আদিবাসী নারী-পুরুষ, শিশুরাও অংশ নেন। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন ও মাথায় ছিল আদিবাসী ঐতিহ্যবাহী টুপি। আন্তর্জাতিক আদিবাসী দিবস এ বছরের প্রতিপাদ্য ছিল “আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণের সুরক্ষা”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। এসময় আদিবাসীদের স্বার্থ রক্ষা নিয়ে বক্তব্য দেন আইএফইএসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রুখসানা আফরোজ সিনিয়র ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আদিবাসী ধাত্রীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিশেষে আদিবাসী নারী-পুরুষদের পরিবেশনায় ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :