সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধ নারীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৭:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৭০ বছর। তিনি ওই গ্রামের সোনামিয়ার স্ত্রী এবং পোশাকের মা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার সময় ওই নারী ঘর থেকে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে একটি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও সাপের বিষক্রিয়ায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















