ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭ ভাসানী পরিষদ মাভাবিপ্রবি শাখার নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. শফিকুল ইসলাম (বাদল), সত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী, সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাবিবুর রহমান হিমেল ও গালিবা মেহজাবীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, মাদক সেবনে ফুসফুস, হৃদপিণ্ড ও যকৃতসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং মাদকাসক্ত ব্যক্তি সমাজে সম্মান হারায়। মাদক ব্যবসায়ীদের তথ্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, মাদকের প্রভাব তরুণ সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তারা জানান, সরকার ডোপ টেস্ট চালু করেছে এবং শিক্ষার্থীদের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে উচ্চশিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারে। তাই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন ও মেধাবী ৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি মাদকবিরোধী লিফলেট বিতরণ, লাল কার্ড প্রদর্শন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :