ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ৮ই আগস্ট শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে কলকাতা সহ শান্তিনিকেতনে পালিত হচ্ছে গানের মধ্য দিয়ে কবিগুরু প্রয়াণ দিবস।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু কে শ্রদ্ধা জানাতে জান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক বিজয় ওঝা, বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ।

একইভাবে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস প্রথা মেনে বইতালিক উপাসনার মাধ্যমে পালিত হয়। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ প্রয়াত হয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই দিনটি কে স্মরণ করে ভোরবেলা গৌড় প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবি গুরুকে শ্রদ্ধা নিবোদনের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান।

২২ শে শ্রাবণ উপলক্ষে বিশ্বভারতীতে আয়োজিত বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্বভারতীর শিক্ষক, কর্মী, পড়ুয়া এবং আশ্রমিকরা। সংগীত পরিবেশন ও বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।

এরপর উপাসনা গৃহ থেকে আগুনের পরশমণি গান গেয়ে শোভাযাত্রা করে উদয়ন গৃহে পৌঁছান উপস্থিতরা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়,, কবিগুরুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়, তার গান ,কবিতা ও দর্শনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেয়ারও বার্তা দেন।

শান্তিনিকেতনে ঐতিহ্য প্রথা মেনে দিনভর কবিগুরুকে স্মরণ করে নানা সংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কবিগুরুর প্রয়াণের এত বছর পরেও তার সিতির মধ্য দিয়ে আজও যে তিনি মানুষের হৃদয়ে অমর, বাইশে শ্রাবণের আয়োজনে যেন সেই কোথায় মনে করিয়ে দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী কবিগুরুর বিভিন্ন দিক তুলে ধরেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবার হৃদয়ে বিস্তার করে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :