ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে দিশেহারা তিন ভারতীয় নাগরিক কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন ভেঙে কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

আজ ৭ আগষ্ট শুক্রবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম পয়েন্টে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা টি ঘটেছে।

উক্ত ট্রেনটি লাইনচ্যুত হওয়া বিপরীত গন্তব্যের কমিউটার ট্রেনের হাজরো যাত্রী চরম দুর্ভোগে সম্মুখীন হয়েছেন।

গফরগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় হোম পয়েন্টে একটি লাইন ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিন পরবর্তী ‘খ’ ‘গ’ ‘ঘ’ ও পাওয়ারকারসহ মোট ৪টি বগি লাইনচ্যুত হয়।যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ঢাকা  থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার গফরগাঁও স্টেশনে, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে আটকা পড়ে যায়। পরে স্টেশন কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে যুক্ত করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।

গফরগাঁও স্টেশনের স্টেশন কর্তৃপক্ষ জানান , হোম পয়েন্টে লাইন ভেঙে এই ঘটনা ঘটেছে।আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে লাগিয়ে ঢাকায় ও ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :