ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয় : রহমাতুল্লাহ পলাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫১ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি, মানুষের উন্নয়নের রাজনীতি করি।

শনিবার ৫ সেপ্টেম্বর দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।

তিনি বলেন, আপনাদের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করেছিলেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছিলেন? এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি করছেন? আপনারা জানেন। এই জেলার প্রথম মন্ত্রী ছিল আমার পিতা সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আলী।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার হাত দিয়ে এই বস্ত্র খাত আজকে যে বস্ত্র খাত সমস্ত এক্সপোর্ট শতকরা ৮৫ ভাগ এক্সপোর্ট যে বস্ত্র থেকে হয় আমার বাপের হাত দিয়েই শুরু করেছিলেন। সেখানে আজ ৭০ ভাগ নারী কাজ করছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের প্রথমে প্রাইমারি স্কুল ফ্রি, এরপরে হাইস্কুল ফ্রি, এরপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছেন। এটা আপনাদের জন্য করেছেন। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের অবস্থা বুঝে শুনে একজন গ্রামের তৃণমূল পর্যায়ের যেসব নারীরা আসে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। প্রত্যেকটা পরিবারের কর্তী যিনি তিনি এই ফ্যামিলি কার্ড থেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। সেই ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া আমরা শুরু করেছি।

 

তিনি আরও বলেন, ভাই বোনদেরকে বলছি ২১২টা সিটের নারীরা বুঝলো আপনারা কেন বুঝলেন না? আজকে এখান থেকে প্রত্যেক মহিলাকে বলবেন কই জান্নাতের টিকিটটা কোথায় দেখান? জান্নাত পাওয়ার আল্লাহ তা’আলা দেয়। জান্নাতের কথা যদি মহান আল্লাহ তা’আলা ছাড়া আর কেউ বলে সেটাকে শিরিক বলা হয়। সুতরাং আপনারা আর আপনারা নারীদের সম্ভ্রমের কথা বলেন। গাজী নজরুল ইসলাম সাহেব আপনি ঠিক সম্ভ্রম রক্ষা করবেন। আপনার ১৭/১৬ বছরের একটি মেয়েকে নিয়ে যে ভিডিও ছড়িয়েছে সারা বাংলাদেশে যেটা ভাইরাল হয়েছে এই কি আপনাদের জামাতের নারীর সম্ভ্রম রক্ষা করা?

এদিকে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :