ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ, বিভিন্ন সংগঠনের ফুলের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ এ সময় জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ রাজনৈতিক সংগঠনমূলক তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আজ বুধবার ৯ সেপ্টেম্বর সকালে তিনি পঞ্চগড় জেলা পরিষদে যোগদানের সময় ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুরুতেই ফুল দিয়ে তাকে জেলা পরিষদে বরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তা এগিয়ে নিতে আমি কাজ করে যাব। জেলা পরিষদের মাধ্যমে জেলায় উন্নয়নসহ সার্বিক কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট হতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো: তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করায় শুন্যপদে তাকে পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :