ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ  ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট

পৌর যুবলীগ নেতাকে বাঁচাতে উপজেলা বিএনপি নেতার হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামি ও পৌর যুবলীগের আহ্বায়ককে বাঁচাতে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সভাপতি মানিক সওদাগর। ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আপন ভাই নজরুল ইসলাম সওদাগরের পক্ষে সাফাই গাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে চলছে নানা সমালোচনা।

গত মঙ্গলবার ১ লা সেপ্টেম্বর বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মানিক সওদাগর এই হুঁশিয়ারি দেন। তিনি প্রকাশ্যে বলেন, তার ভাই নজরুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একই সঙ্গে দলের ভেতরের বিরোধীদের সতর্ক করে তিনি জানান, যারা এখনো ভালো হননি, তারা যেন দ্রুত ভালো হয়ে যান।

বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চাইনিজ কুড়াল নিয়ে হামলার অভিযোগ রয়েছে। ওই দিনের হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি তিনটি হত্যা মামলার আসামি।

এমন গুরুতর অভিযোগ থাকার পরও ভাইকে নির্দোষ দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শেই নজরুল আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে মানিক সওদাগর বলেন, বকশীগঞ্জে বিএনপিকে নজরুলই টিকিয়ে রেখেছেন। কোনো বিএনপি নেতাকর্মীর ক্ষতি তিনি করেননি বলেও চ্যালেঞ্জ ছোড়েন এই নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, মানিক সওদাগরের ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক হন। ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কয়েকজন সহযোগীসহ নজরুল ইসলাম সওদাগর উপস্থিত হন। বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।

এরপর ওই বছরের ২৮ ফেব্রুয়ারি বিকেলে নজরুলের গ্রেপ্তারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা থানায় স্মারকলিপি দেন। ১২ আগস্ট রাতে রাজধানীর উত্তরার সাঙ্গাম মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। একাধিক মামলায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

একজন যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামিকে বাঁচাতে উপজেলা বিএনপির শীর্ষ নেতার এমন প্রকাশ্য হুমকিতে দলের তৃণমূল নেতাকর্মীরা হতবাক হয়েছেন। দলের ভেতরে থেকে আওয়ামী লীগ নেতার পক্ষে অবস্থান নেওয়া এবং জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় স্থানীয় বিএনপিতে এখন তীব্র সমালোচনা চলছে।

এ সব বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন-‍“দায়িত্বশীল একটি জায়গা থেকে এধরনের বক্তব্য প্রদান করা তার উচিত হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানায়। আর পুরো বিষয়টি জামালপুর জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপিকে জানাবে। পরে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।”

এ সব বিষয়ে জানতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফোন দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :