বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ
- আপডেট সময় : ১১:০১:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে জেলা বিএনপির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), ওবাইদুল পাঠানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেয়া হয়।




















