ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক ও জনগণের সরাসরি উপকারে আসে—এমন সব কর্মসূচি পছন্দ করেন এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। সেই লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতেই আজকের এই মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্যোগ।” তিনি আশা প্রকাশ করে আরও বলেন, এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে সারা দেশের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অনুরূপ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :