ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান গোপালগঞ্জ বিল থেকে জাল উঠানোকে কেন্দ্র করে দুই গ্রাম পুলিশকে মারপিট  সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারীর মৃত্যু

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দেবহাটায় এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে এ কর্মসূচি পালন করে দেবহাটা উপজেলা যুবদল। আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার কৃষি ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় কমিটি যে আস্থা রেখে এই নতুন কমিটি দিয়েছেন, তা পদ-পদবির মোহ নয়; বরং রাজপথে লড়াই-সংগ্রামের একটি শক্তিশালী হাতিয়ার।

যুবদলকে সুসংগঠিত করে আমরা এই দেবহাটার মাটিতে সব ধরনের অপশক্তিকে প্রতিহত করতে রাজপথে প্রস্তুত আছি। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে জেলা যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে।
সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :