ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় প্রকৌশলী ও জনতাকে হুমকি, মামলা ; ১ জন গ্রেপ্তার ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা শরৎ মেঘের ডানা সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত : দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি সুন্দরবনের রেঞ্জে হতাশা, কমেছে পর্যটক-রাজস্ব সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি সভা গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১২ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিশু ও যুববান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কল প্রকল্পের আওতায় বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল কমিটির সদস্য এবং স্প্রিরিট-কল প্রকল্পের শিশু ও যুব অংশগ্রহণকারীরা।

 

সভায় প্রকল্পের আওতায় ইতোমধ্যে শিশু ও যুবদের নেওয়া বিভিন্ন শিশু ও যুব বান্ধব ও উদ্যোগ উপস্থাপন করা হয় এবং শিশুদের নিজেদের অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে চিহ্নিত সমস্যা এবং তার সমস্যা সমাধানে সেবাদাতাদের মাধ্যমে কি কি সমর্থন পাওয়া যায় তা আলোচনা করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি স্প্রিরিট-কল প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিশুদের ছোট ছোট উদ্যোগগুলো তাদের নিজেদের এলাকার বাস্তব সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন পরিষদগুলোকেও শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার এবং শিশু-কেন্দ্রিক বাজেটের আওতায় এসব উদ্যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি প্রকল্পটির বিশেষভাবে প্রশংসা করে বলেন, শিশু ও যুবদের খেলাধুলা, বিশেষ করে ফুটবল এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে বিভিন্ন জীবন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে তারা মাদক, নেশা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের এলাকার ছোট ছোট সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সভায় শিশু ও যুব প্রতিনিধিরা তাদের চিহ্নিত স্থানীয় সমস্যা, গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৬:১২ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬