বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্ব বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আইবুল ইসলাম।
সভায় বক্তারা গুণী শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধের বিষয়ে অনুপ্রেরণামূলক আলোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অনবদ্য ভূমিকা এবং প্রচলিত শিক্ষা কারিকুলামের বাইরেও যুগোপযোগী ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে মুক্ত আলোচনার আয়োজন করার তাগিদ দেন।
দিবসটি উৎসবমুখর ও অর্থবহ করতে আগামী ৫ অক্টোবর একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির লায়ন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষা কমিটির সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









