ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১০:১২:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা, এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ ময়মনসিংহ জেলা শাখা, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, ময়মনসিংহ ও প্রবীন ঐক্য সমাজ কল্যাণ সংস্থা, ময়মনসিংহ এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১ লা অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
সভাপতিত্ব করেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ এর সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রাজু আহমেদ, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হাই,সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মোঃ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান আহমেদ।
আলোচনা সভা আগে এক বর্ণাঢ্য রেলী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সমাবেশস্থল জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।









