ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যাম ভবনে থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাতিয়াপাড়া ইউনাইটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ তেঁতুলিয়া প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতিকে আলেম-ওলামাদের সংবর্ধনা পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চে, শেষ হলো দুই দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

সাতক্ষীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ‘ল’ কলেজের প্রয়াত পথিকৃৎ শিক্ষকদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ‘ল’ কলেজের মুত্যুবরণকারী সম্মানিত প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সম্মানিত প্রভাষকদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ‘ল’ কলেজের আয়োজনে এম.এ গফ্ফার হলে সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ‘ল’ কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোসলেম, এডভোকেট এড. শামছুল হক (২) এর ছেলে মো. শফিকুল ইসলাম খোকন, মরহুম আলহাজ্ব এডভোকেট এম এ গফফার সাহেবের ছেলে এড. আহসান হাসিব মুন্না, মরহুম এড. সাত্তার সাহেবের কন্যা শামীমা পারভীন ডেইজি, স্বর্গীয় অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর স্ত্রী অনন্যা ব্যানার্জি ও মরহুম এডভোকেট মোস্তাক আহমেদের ছেলে অ্যাডভোকেট শেখ মো. ফারুক ও প্রভাষক অ্যাডভোকেট হাসনা হেনা খানের একমাত্র সন্তান ইংলিশ ‘ল’ গ্রাজুয়েট বিথার রবিউল খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ‘ল’ কলেজের স্মরণসভায় মৃত্যুবরণকারীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাডভোকেট মোঃ আকবর আলী, এডভোকেট মোহাম্মদ আজহারল ইসলাম, এডভোকেট নুরুল আমিন, কলেজের প্রভাষক এড. শহীদ হাসান বাবু, এডভোকেট আ কা ম সামসুদ্দোহা খোকন, এডভোকেট জিএম আনিসুর রহমান, সাতক্ষীরা ল কলেজের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এসকে এম আবু রায়হান, দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, দেলোয়ার হোসেন, আবুল হাসান, সাতক্ষীরা ‘ল’ কলেজের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ‘ল’ কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, গভর্নিং বডির সদস্য এডভোকেট প্রণব কুমার সরকার, আলহাজ্ব এডভোকেট ফজলুর রহমান প্রমুখ।

চিরদিনের জন্য হারিয়ে যাওয়া যাদের স্মরণে স্মরণ সভা সম্মানিত শিক্ষকগণ হলেন-সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলহাজ্ব এড.এম.এ গফ্ফার, প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ এড. শেখ সামছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এড. এস.এম হায়দার, প্রভাষক এড. সামছুল হক (১), প্রভাষক আলহাজ্ব এড. শামছুল হক (২), প্রভাষক আলহাজ্ব এড. শেখ মোস্তাক আহমেদ, প্রভাষক এড. আব্দুর রহিম, প্রভাষক এড. মুনছুর আহমেদ, প্রভাষক আলহাজ্ব এড. আবুল খায়ের, প্রভাষক এড. আব্দুস সাত্তার, প্রভাষক এড. আলাউদ্দীন মোল্যা, প্রভাষক এড. মফিজুল হক, প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জী ও প্রভাষক এডভোকেট হাসনা হেনা খান।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রভাষক এডভোকেট আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, এডভোকেট শেখ আলমগীর আশরাফ, এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), এডভোকেট ফেরদৌসী ইফতেখার (লুসী), অ্যাডভোকেট নাজমুন নাহার (ঝুমুর) ও এডভোকেট এস এম শরীফ আজমীর হুসাইন (রোকন) প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রভাষক এড. মুহা: মুনিরুউদ্দীন ও অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন (হীরা)। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।

এ সময় সাতক্ষীরা ‘ল’ কলেজের মুত্যুবরণকারী সম্মানিত প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সম্মানিত প্রভাষকবৃন্দের স্মরণে স্মরণ সভায় তাদের সন্তান-সন্তানাদি, আত্মীয় পরিজন, কলেজের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক মন্ডলী, কলেজ গভর্নিং বডির সকল সম্মানিত কর্মকর্তা, কলেজের এসোসিয়েট মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :