ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, সহ-সাধারণ সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি এবং পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নেতারা।
পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত এবং দেশের আপামর জনগণের রায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বর্তমানে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সরকারের এই রূপকল্প বাস্তবায়নে ইতিমধ্যেই কৃষকদের মাঝে ‘কৃষি কার্ড’ বিতরণ, অসচ্ছল নারীদের জন্য ‘মহিলা ভাতা কার্ড’ প্রদান এবং দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’র মতো সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারীদের বাক্স্বাধীনতা রক্ষা এবং তাদের জীবনমানের সার্বিক উন্নয়ন ব্যতিরেকে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :