ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ের নগরকুমারী হাটে অতিরিক্ত হাসিল আদায় : ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ কুমিল্লায় বোন-ভাতিজা হত্যার মূল আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান আমতলীতে খাঁচায় আটক ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্তকরণ বাংলাদেশ প্রেসক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।

উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা পৌরসভা মো. আক্তার হোসেন তালুকদার হিসাব রক্ষণ কর্মকর্তা, মো. জিয়াউর রহমান সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাগর দেবনাথ উপসহকারী প্রকৌশলী সাতক্ষীরা পৌরসভা, রবিউল আলম স্যানিটারী ইন্সপেক্টর, মো. সবুজ রুপান্তরের প্রতিনিধি, মোহাম্মদ ইদ্রিস আলী কনজারভেন্সি ইন্সপেক্টর, সাতক্ষীরা পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি, সদস্যরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের , সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরে বাসাবাড়ির ফুলের টব, টায়ার, এসি বা ফ্রিজের জমা পানি পরিষ্কার রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬