ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজু’র মতবিনিময় সভা গোপালগঞ্জ বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পাটকেল ঘাটা তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরণ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে উই হ্যাভ এ প্ল্যান, আওয়ার গ্রিন প্রাইম মিনিস্টার হ্যাজ এ প্ল্যান : ড. সাইমুম পারভেজ  চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক : ঢাকা রেঞ্জ ডিআইজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : রবিবার ১৫ নভেম্বর দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনার পর সোমবার ১৬ নভেম্বর স্বাভাবিক হতে শুরু করছে গোপালগঞ্জে পরিস্থিতি।

সোমবার সকাল থেকে সাজোয়া যান সজ্জিত গাড়ি নিয়ে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ-কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান ও যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকান পাট খুলেছে। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

সোমবার বিকাল পৌনে ৫ টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।

এ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। রাতে গ্রেফতার অভিযান চলেছে। বেশ কিছু সংখ্যককে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি সংখ্যা জানান নি। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে পুলিশ অফিসার্স সহ ২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা কাজ করছে।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা এ সব তথ্য জানান।

লকডাউন বা কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে। ফলে অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে তৎপর রয়েছে।

গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতেই পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।

আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধু সমাধিসৌধ খুলে দেওয়ার এক প্রশ্নের জবাবে জিআইজি বলেন, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে। আইনবহির্ভূত যেকোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।

এ সময় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। ওই কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ের সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার জেলাজুড়ে ব্যপক নাশকতা করে কার্যক্রম নিষদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রেক্ষিত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী করা হয়েছে। রবিবার ১৫ নভেম্বর ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

পত্রে জানানো হয়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমাকে কিশোরগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লহকে বদলী করা হয়।

দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তান্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়।

টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।

সোমবার ১৬ নভেম্বর সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। এসময় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে শপথ নেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।

শপথ বাক্যে নেতাকর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে নেতাকর্মীরা এখানে বসতে পারেন। আর জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :