ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে,  বাড়ছে শীত : ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা  করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” মধ্যনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ রবিবার ৮ নভেম্বর সকাল ১১ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব সামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মধ্যনগর থানা মসজিদের ইমাম হাফিজ মোঃ সাইকুল ইসলাম এবং গীতা পাঠ করেন ঝলক তালুকদার। প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবে হায়াত।

বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর প্রতিনিধি উৎপল সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা পরিচালক জিয়াউর রহমান মঙ্গল দ্বীপ কো-অপারেটিভ এর সভাপতি ইউস দাজেল।

মধ্যনগর গ্রাম উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিদ্যা মিয়া, এবং মধ্যনগর অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি বাবু গোপেশ তালুকদার,এ ছাড়া ও আলোচনা সভার শেষে সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়্। সঞ্চয় ও ঋনদান ক্যাটাগরিতে মধ্যনগর উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক রুবেল রায় এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মংগলদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতি মহোদয় সমাপনী বক্তৃতায় বলেন আর্থ-সামাজিক উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও দারিদ্র নিরসনের জন্য আমাদের সবাইকে সমবায়ী হয়ে আদর্শ সমবায় সমিতি গঠন করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :