সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:১১ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের : সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ৮ নভেম্বর জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুজন মিয়া উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, অভিযানে তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



















