ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“জামালগঞ্জে দেউতান বিল নিয়ে উত্তেজনা” মধ্যনগর-কলমাকান্দা সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো থ্রি হুইলার, সাংবাদিকের স্ত্রী মেয়েসহ নিহত ৩ ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা  কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ নভেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সমবেত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যরা, এলাকার শিক্ষক মন্ডলী, এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :