ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামী বিএনপি জামায়াত কর্মীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ আমতলীতে ঘরে আগুন দেয়ার হুমকি, ২০ নারীর অভিযোগ গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:১৫ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে জেলার মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় অবস্থিত ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ ১১ নভেম্বর বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসান এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফরাজি ব্রিক্স নামক ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীরা।

এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :