ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা থমকে গেছে মুকসুদপুর পৌরসভার সামগ্রিক উন্নয়নমুলক কর্মকান্ড সারে ১২ কোটি টাকার কাজে ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! ভাউলাগঞ্জ হাটে টোলের নামে বাড়তি টাকা আদায়, রশিদে নেই আদায়ের অঙ্ক শাল্লায় প্রথমবারের মতো উপজেলা প্রেসক্লাবের কার্যালয় ও কনফারেন্স রুম উদ্বোধন ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ, সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আইন না মেনে ভবন নির্মান, চার ভবনের কাজ বন্ধ  কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠান জরিমানা সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ‘ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬, সিজন-১’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার ৩০ আগস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

তিনি বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষাও দেয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রতিযোগিতার পাশাপাশি মাঠে নিয়ম-শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অগ্নিবীর-১৯-এর আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬