ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিইকে হারিয়ে নাইট প্রিমিয়ার লিগের শিরোপা জিতল টেক্সটাইল জীবনযাত্রা স্বাভাবিক গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক সাধারণ মানুষ  বেহেলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত রাতারগুল ও তাহিরপুরে নাশকতা বিরোধী কর্মকান্ডের মূলহোতা মুসলিম উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে  সাতক্ষীরা আন্তঃ উপজেলা রেফারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত রাজিবপুরে মাদক সেবনের অপরাধে ১ মাসের কারাদণ্ড কুমিল্লায় বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম, চাপে ক্রেতারা আট বছরেও বিচার হয়নি যুবদল নেতা ইউসুফ হত্যার, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন সিন্ডিকেট রোধ ও অর্গানিক চা চাষে জোর দিয়ে পঞ্চগড়ে চা চাষী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জের তিন সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার চোরাচালান জব্দ

আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বানে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

শনিবার ২৮ নভেম্বর সকাল ১০টায় এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি শহরের ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালিতে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্য অংশগ্রহণ করেন। এ সময় নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :