ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজিইকে হারিয়ে নাইট প্রিমিয়ার লিগের শিরোপা জিতল টেক্সটাইল জীবনযাত্রা স্বাভাবিক গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক সাধারণ মানুষ  বেহেলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠিত রাতারগুল ও তাহিরপুরে নাশকতা বিরোধী কর্মকান্ডের মূলহোতা মুসলিম উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে  সাতক্ষীরা আন্তঃ উপজেলা রেফারী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত রাজিবপুরে মাদক সেবনের অপরাধে ১ মাসের কারাদণ্ড কুমিল্লায় বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম, চাপে ক্রেতারা আট বছরেও বিচার হয়নি যুবদল নেতা ইউসুফ হত্যার, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন সিন্ডিকেট রোধ ও অর্গানিক চা চাষে জোর দিয়ে পঞ্চগড়ে চা চাষী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জের তিন সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার চোরাচালান জব্দ

সিন্ডিকেট রোধ ও অর্গানিক চা চাষে জোর দিয়ে পঞ্চগড়ে চা চাষী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : অর্গানিক উপায়ে চায়ের গুণগত মান বৃদ্ধি, বাজারের সিন্ডিকেট প্রতিরোধ এবং সার সংকট দ্রুত সমাধানের দাবির মধ্য দিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী ‘চা চাষী সম্মেলন ও মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার ২৮ নভেম্বর জেলা চা বাগান মালিক সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়।
সকাল ১০টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে নিবন্ধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় জেলার ছয় শতাধিক চা চাষীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ আমন্ত্রিত অতিথি ও প্রান্তিক চা চাষীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, চায়ের কাঙ্ক্ষিত মান ধরে রাখতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার ও অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে হবে। পাতার গুণগত মান রক্ষায় সনাতন পদ্ধতির বদলে আধুনিক মেশিনের মাধ্যমে পাতা তোলার ওপর জোর দেওয়া হচ্ছে এবং এ জন্য চাষীদের ঋণ ও অনুদান সহায়তা দেয়া হচ্ছে।
ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি বাজারে যেকোনো ধরনের সিন্ডিকেট রুখতে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তবে, বর্তমান রাসায়নিক সারের সংকট দ্রুত সমাধান না হলে চা উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

দিনের দ্বিতীয় পর্বে বিকেলে চা চাষীদের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :