শিরোনাম :
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে শাল্লার রিক্তাকে হত্যা, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত মাদকের মূলোৎপাটন করতে হবে, রক্ষক ভক্ষক হলে সমাজ বাঁচবে না” : মনিরুল হক চৌধুরী ইতিহাসে প্রথমবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ভূমি ও মসজিদের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি  শিক্ষার মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া,শুধু জিপিএ নয়: ড. সায়মা ফেরদৌস ডা. জুবায়েরের ওপর হামলায় কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ; দ্রুত বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি “জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” : প্রতিমন্ত্রী টুকু মধ্যনগর বাজারে নারী উদ্যোক্তার নতুন উদ্যোগ, যাত্রা শুরু ‘এ বি ফ্যাশন’-এর পালকি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের গর্বিত বাহন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। সোমবার ৪ মে দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (৩ মে) রাতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালাল এর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সঙ্গে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার ৩ মে সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক বিবাদের জেরে আরজিনাকে বেধড়ক মারধর করেন স্বামী মনির।
মারধরের একপর্যায়ে আরজিনা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031