শিরোনাম :
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে শাল্লার রিক্তাকে হত্যা, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত মাদকের মূলোৎপাটন করতে হবে, রক্ষক ভক্ষক হলে সমাজ বাঁচবে না” : মনিরুল হক চৌধুরী ইতিহাসে প্রথমবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ভূমি ও মসজিদের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি  শিক্ষার মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া,শুধু জিপিএ নয়: ড. সায়মা ফেরদৌস ডা. জুবায়েরের ওপর হামলায় কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ; দ্রুত বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি “জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” : প্রতিমন্ত্রী টুকু মধ্যনগর বাজারে নারী উদ্যোক্তার নতুন উদ্যোগ, যাত্রা শুরু ‘এ বি ফ্যাশন’-এর পালকি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের গর্বিত বাহন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দুমকিতে মাদক কারবারী’র সদস্য গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী’র সদস্য মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ৫ মে গভীর রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আসামির প্যান্টের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) দুমকি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানায় মাদক বিক্রির হোতা আবদু্ল্লাহ আল নোমান দীর্ঘদিন যাবত এ এলাকায় নির্বিঘ্নে তরুনদের মাঝে মাদক বিক্রি করে চলছে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031