শিরোনাম :
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে শাল্লার রিক্তাকে হত্যা, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত মাদকের মূলোৎপাটন করতে হবে, রক্ষক ভক্ষক হলে সমাজ বাঁচবে না” : মনিরুল হক চৌধুরী ইতিহাসে প্রথমবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ভূমি ও মসজিদের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি  শিক্ষার মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া,শুধু জিপিএ নয়: ড. সায়মা ফেরদৌস ডা. জুবায়েরের ওপর হামলায় কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ; দ্রুত বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি “জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” : প্রতিমন্ত্রী টুকু মধ্যনগর বাজারে নারী উদ্যোক্তার নতুন উদ্যোগ, যাত্রা শুরু ‘এ বি ফ্যাশন’-এর পালকি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের গর্বিত বাহন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে : হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা সংকুচিত হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি ঠেকাতে ছাত্রশক্তিকে প্রস্তুত থাকতে হবে”।

দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সরকারের মধ্যে সংস্কারবিমুখতার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যকারিতা থেকে পিছিয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, দেশে যদি আবারও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার কোনো লক্ষণ দেখা দেয়, তবে জাতীয় ছাত্রশক্তিকে এর বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে সংগঠনকে গঠনমূলক ও একাডেমিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে কাজ করতে হবে এবং ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির নবগঠিত কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং এটি একটি বড় দায়িত্ব। এর মাধ্যমে নেতাকর্মীদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। “পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি মাধ্যম”—বলেন তিনি।
বক্তা আরও বলেন, সংগঠনের সফলতা নির্ভর করবে সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের ওপর। তিনি গ্রুপিং রাজনীতি ও কোরামবাজি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি স্পষ্টভাবে জানান, ছাত্রশক্তির কার্যক্রম কোনোভাবেই টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কার্যক্রম, বিতর্ক, সভা-সেমিনার ও শিক্ষাবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে।
নবগঠিত কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, আসন্ন কুরবানির ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন সম্পন্ন করতে হবে এবং সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে হবে। সকল সমস্যা ও অভিযোগ যথাযথ নেতৃত্বের মাধ্যমে জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বক্তা আরও বলেন, সংগঠনের সদস্যদের ব্যক্তিগত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যসহ সকল কার্যক্রম এখন সাংগঠনিক পর্যবেক্ষণের আওতায় থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ছাত্রশক্তিকে নিয়মিত শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীদের সচেতন করতে সংগঠনকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।
এসময় উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,
জেলা যুবশক্তির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান,সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদা সুলতানা-
মূখ্য সংগঠক, সাইফুল ইসলাম মাহিন
উপজেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব
নাসিফ মোহাইমেন, মূখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, রাকিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

শেষে হাসনাত বলেন, শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে নেতৃত্বের মাধ্যমে প্রস্তাব দিলে তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031