ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বিজিবির অভিযানে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক গোপালগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১ সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী! অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদল নেতা মহসিন গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

তারেক রহমান সরকারের পরিকল্পনা সবার স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা : নওশাদ জমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় ১ আসনের সাংসদ ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষার পরেই স্বাস্থ্যে বরাদ্দ বেশী রাখা হয়েছে, আগামী এক বছরের মধ্যে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পরিকল্পনা সবার স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যু বরন না করে এটাই হলো আমাদের স্লোগান। সেই অনুপাতে স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে এই সরকার।

শুক্রবার ১৯ জুন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং হুইল চেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

এ সময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় ১ কোটি ২৫ লক্ষ ও আটোয়ারী টেকনিক্যাল বিজনেস মেনেজমেন্ট বিএম কলেজে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ২ টি ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মোট ২ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে লালমনিরহাটের মেসার্স এসএস এন্টার প্রাইজ নামের প্রতিষ্ঠানটি এই কাজ সম্পন্ন করবেন বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :