ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক ফয়সল মিয়াকে হয়রানির অভিযোগ  সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ বগুড়ায় ৮৫ সদস্যের ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) জেলা কমিটি গঠন জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত চরফ্যাশনে বশার হত্যার ঘটনায় মামলা অভিযুক্ত স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন, নেপথ্যে মাদকের টাকা লেনদেনের অভিযোগ! গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত 

সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : ‎সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় নিহত আব্দুর রকিব ঝনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা বক্তব্য দেন।

‎বক্তব্য রাখেন, নিহতের পিতা আব্দুর রশিদ, চাচাতো ভাই আশরাফুল আলম ডাবলু, চাচা সামছুর রহমান, স্ত্রী মর্জিনা খাতুন,ভাবি হোসনেয়ারা, চাচাতো ভাই ফয়ছাল আহম্মেদ, ছোট ভাই বিল্লাল।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন জাহিদ, নজরুল, মনজুরুল আলম বাপ্পি, পায়রাডাঙ্গার রিফাতসহ আরও ৫০/৬০ জন ত্রাস সৃষ্টি করে ঝনুর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে আব্দুর রকিব ঝনুর মৃত্যু হয়।

‎আরো বলেন, এ ঘটনায় মামলা হলেও মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে । একই সঙ্গে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগও করেন তারা।

‎সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

‎মানববন্ধনে নিহত ঝনুর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বক্তারা বলেন, একজন সন্তান ও ভাইকে হারানোর বেদনা নিয়ে তারা দিন কাটাচ্ছেন; তাদের একমাত্র দাবি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার। পরিশেষে বক্তারা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :