ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বিজিবির অভিযানে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক গোপালগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১ সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী! অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদল নেতা মহসিন গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২২ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে মোট ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

সোমবার ২২ জুন বিকেলে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :