ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বিজিবির অভিযানে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক গোপালগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১ সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী! অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদল নেতা মহসিন গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

পঞ্চগড়ে স্কুলের ২৪টি দোকান ঘর উদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ১৭ ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি সহ মোট ২৪টি দোকান ঘর অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে জগদল উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড়- বাংলাব্ন্ধা মহাসড়কে জগদল উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ শত শত স্থানীয় ব্যক্তিরা অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ,এম একরামুল হকসহ শিক্ষার্থী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে স্থানীয় দোকানদারদের মাঝে ভাড়া দেয়া হয় এবং ভাড়ার টাকা আদায়ও করা হয়। দোকান ঘরগুলোর ভাড়া থেকে যা আয় হয়, সেটা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়ে আসতেছিল ও সেই টাকা থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পুর্ণবাসন করা হয়। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী সময়ে ২০২৪ সালের গনঅভ্যুত্থানের পর একটি চক্র জগদল উচ্চ বিদ্যালয়ের ১৭টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ টি সহ ২৪টি দোকান ঘর অবৈধ ভাবে দখল করে পূর্বের ভাড়া নেয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা দেয়। চক্রটি কিছু দোকানঘর নিজের দাবি করে ছোট ছোট অংশ করে পুনরায় ভাড়া দিচ্ছেন। ২৪টি দোকান বেদখল হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিদ্যালয়ের জমি ফিরে পেতে প্রশাসনের কাছে জোড় দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :