সিলেট রেঞ্জের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম
- আপডেট সময় : ১০:১৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৬ ইং মাসে অধিক হারে অপরাধ দমনে (ক্রাইম) মামলা নিস্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারণ অবদানের জন্য সিলেট রেঞ্জের মধ্যে সুনামগঞ্জের দিরাই থানার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার ৪ জুলাই বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাস -২০২৬ ইং তারিখে দিরাই থানায় আইন শৃঙ্খলা সমুন্নত রেখে অসামান্য অবদানের ফলশ্রুতিতে সিলেট বিভাগের মধ্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার একেএম জাকির হোসেনসহ সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপারসহ পুলিশ বিভাগের উধর্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। তারই ধারাবহিকতায় দিরাই থানায় যোগদানের পর ২০২৬ সালের গত জুলাই মাসে অধিকহারে মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্যই তাকে সিলেট রেঞ্জের মধ্যে দিরাই থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে সম্মানিত করা হয়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,তার এ সাফল্য এবং সম্মাননাপত্রটি এটা পুরো পুলিশ বাহিনীর নামে উৎসর্গ করেন। তিনি গণমাধ্যমকে বলেন,সরকার ও আমার পুলিশ বিভাগের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে আমি সব সময়ই সচেতন। আইন শৃংখলা বাহিনীর একজন সদস্য হিসেবে আমরা চাই সমাজের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষজনকে নিঃস্বার্থভাবে আইনীসেবা দিতে। দিরাই থানার অসহায় মানুষজন যেন বিনা অনুমুতিতে তাদের সেবা প্রদানে ২৪ ঘন্টার জন্য থানার দরজা খোলা রাখা হয়েছে। তাছাড়া এই এলাকায় যেন চোলাই মদ তৈরী, ইয়াবা বিক্রি, মাদক সেবন এবং যেকোন ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সবসময় সচেষ্ট।




















