ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ৬ কোটির সেতু ও সংযোগ সড়ক খুলে দেয়ার দুই মাসেই ধ্বস, এলাকাবাসীর ক্ষোভ  সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা গুড়পুকুরপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মনসা পূজা সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের

সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সত্তার সমর্থন ও আইনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে মিছিল আয়োজনের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সাবেক যুবলীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা সুয়েব চৌধুরী সহ ৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮:৫০ টায় সুনামগঞ্জ শহরের সার্কিট হাউজের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর মামলাটি থানায় আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।

মামলার বাদী হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) আজিজুল হক। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে মাহমুদুল হাসান ফাহাদিন (২০) নামের এক তরুণকে।

এ ছাড়া আসামিদের তালিকায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ ও শ্রমিক লীগের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, শীর্ষ স্থানীয় ও আওয়ামী লীগ নেতা: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদস্য খায়রুল হুদা চপল, এডভোকেট মোঃ খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের সদস্য সুব্রত তালুকদার সেতু, জাহাঙ্গীরনগর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান, বোরহান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী।

ছাত্রলীগ ও যুবলীগ নেতা : সাবেক যুবলীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা সুয়েব, ফারুক আহমেদ সুজন, মাহমুদুল হাসান ফাহাদিন, সালেহ আহমদ ফাইয়াজ, মাহমুদুল হাসান পলাশ (সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগ), মেহেদী হাসান সাকিব (সহ-সম্পাদক, জেলা ছাত্রলীগ), আশিকুর রহমান রিপন (সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ), শামসুল আবেদীন রাজন (সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ), অরিন্দম মৈত্র অমিত (সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ), হারুনুর রশীদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ), রাহাত আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ) সহ অন্যান্যরা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও নিষিদ্ধ সত্তার কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে বেআইনিভাবে মিছিলের আয়োজন করে। এছাড়াও তারা অপরাধ সংঘটনে ষড়যন্ত্র, প্ররোচনা ও সহায়তা প্রদান এবং জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে।

মামলার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মামলা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। কাল্পনিক মামলা দিয়ে রাজনৈতিকভাবে রাজপথের আন্দোলন ও আওয়ামী লীগকে কখনো দাবিয়ে রাখা যাবে না।

মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানার সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলামকে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬