ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতা আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে কৃষকরা তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, নিহত ১ ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন

তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জ্বালানি তেলের সম্প্রতি মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।

মঙ্গলবার বিকেলে শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এই তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআই-এর পরিদর্শক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। অভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগে কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা ওজনে কম দিতে না পারে, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এ তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :