ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বিজিবির অভিযানে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক গোপালগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১ সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী! অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদল নেতা মহসিন গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার সেকান্দরখালী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিম থেকে জন্ম নেওয়া ১৪টি সাপ দীর্ঘদিন পরিচর্যা ও পর্যবেক্ষণের পর কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কুয়াকাটার পূর্বদিকে সংরক্ষিত বনের একটি উপযুক্ত স্থানে সাপগুলো অবমুক্ত করা হয়। এ সময় অ্যানিমেল লাভার পটুয়াখালীর সদস্য ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দরখালী গ্রাম থেকে পদ্মপোখরা সাপের কয়েকটি ডিম উদ্ধার করা হয়। পরে ডিমগুলো নিরাপদ পরিবেশে পাখিমারা অ্যানিমেল শেল্টারে নিয়ে রাখা হয়। সেখানে নির্দিষ্ট সময় পর ডিম ফুটে বাচ্চা জন্ম নেয়। এরপর সাপগুলোকে নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়।

সংশ্লিষ্টরা জানান, সাপগুলোর শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণের পাশাপাশি অ্যানিমেল বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়। পর্যবেক্ষণে সাপগুলো প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার উপযোগী হয়েছে বলে মনে হওয়ায় এগুলোকে উপযুক্ত আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে শনিবার ১৪টি সাপ কুয়াকাটার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভার পটুয়াখালীর সদস্য আমিরুল বলেন, ‘আমতলী থেকে উদ্ধার করা পদ্মপোখরা সাপের ডিমগুলো নিরাপদে পাখিমারা অ্যানিমেল শেল্টারে রাখা হয়েছিল। পরে ডিম ফুটে বাচ্চা জন্ম নেওয়ার পর সাপগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাপগুলো প্রকৃতিতে টিকে থাকার উপযোগী হওয়ায় আজ ১৪টি সাপকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণীকে হত্যা নয়, নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেয়াই আমাদের লক্ষ্য।’

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলেন, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। পাশাপাশি বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সহায়তা নেয়া প্রয়োজন।

তাঁরা আরও বলেন, উদ্ধার করা বন্যপ্রাণীকে দীর্ঘদিন বন্দী না রেখে প্রজাতি ও আবাসস্থল বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হলে তা বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :