কলারোয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় কলারোয়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান।
অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, ভিসি নিয়োগ, একাডেমিক কার্যক্রম, এর সম্ভাব্য সুফল এবং সাতক্ষীরার শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।




















