ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় প্রকৌশলী ও জনতাকে হুমকি, মামলা ; ১ জন গ্রেপ্তার ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা শরৎ মেঘের ডানা সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত : দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি সুন্দরবনের রেঞ্জে হতাশা, কমেছে পর্যটক-রাজস্ব সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি সভা গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু

গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অবস্থিত বনলতা মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকানের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ভবিষ্যতে দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক করেন।

ইউএনও আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা 

আপডেট সময় : ১০:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাà