ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় সিরাপ আটক ডিবি পুলিশের অভিযানে ছাতক-বিশ্বম্ভরপুরে ১ কেজি গাজা, ইয়াবাসহ গ্রেফতার ২  সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই :  মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সুন্দরবনে জেলেদের জীবনে আতঙ্ক দস্যু নির্মূলে মানববন্ধন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে শেখ আলী মোস্তফার প্রার্থিতা ঘোষণায় ব্যবসায়ীদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার হাওরের কৃষকদের মঙ্গল কামনায় জলুসা গ্রামবাসীর দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৬৩ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি :‌ কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজিসহ একটি যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ৫ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ শিবেরবাজার বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবেরবাজার বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আওতাধীন কালিবাজার নামক স্থানে সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

আটককৃত বাজি ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, আটক করা চোরাচালানি মালামালগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :