ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ): সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নি:) মো. কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বাহাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে প্রতাপপুর শ্মশানঘাট এলাকা থেকে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সোহেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৩) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :