ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে,  বাড়ছে শীত : ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা 

গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে চামরদানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কামাল খন্দকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় বলরামপুর, আলীহার ও রসুলপুর গ্রামবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ নভেম্বর রাত ৮টায় বলরামপুর গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব নবীর উদ্দিন মড়ল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলমাস।মধ্যনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন রশিদ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোফাজ্জল হোসেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্র মিয়া, বলরামপুর গ্রামের রঙ্গু মিয়া ও রসুলপুর গ্রামের শাহানুর মিয়া।সভায় চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল খন্দকার বলেন, ‘আমি এই বলরামপুর গ্রামেরই সন্তান। এই এলাকার মানুষের ভালোবাসা ও আবেগের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পথচলা শুরু করতে চাই। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, মানুষের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে চামরদানী ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কল্যাণে কাজ করব। এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদের দোয়া ও সমর্থনই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।’

উল্লেখ্য, কামাল খন্দকার মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারী খন্দকারের জ্যেষ্ঠ পুত্র এবং বলরামপুর গ্রামের কৃতী সন্তান। তিনি বর্তমানে চামরদানী ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত তিন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি সমর্থন জানান। গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে এই মতবিনিময় সভার মধ্য দিয়েই কামাল খন্দকার তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :