বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বীনাপানির আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ – ২০২৬ অরুনীমা পার্ক নড়াইলে গোপালগঞ্জ বীনাপাণি যাত্রা পার্টি পৌর কমিটির উদ্যোগে আয়োজিত হল এক আনন্দ ভ্রমন ও প্রীতিভোজের অনুষ্ঠান।
বীনাপাণি যাত্রা পার্টির সাংগঠনিক সম্পাদক-বাবু দিপল কান্তি বিশ্বাস দুর্জয়ের নেতৃত্বে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃংখল ভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীনাপাণি যাত্রা পার্টির সার্বিক তত্ত্বাবধায়ক বাবু সুকান্ত মন্ডল, পৌর কমিটির পরিচালক বাবু দিলিপ কুমার মন্ডল, নাট্য নিৰ্দেশক বাবু মিরন বিশ্বাস, ম্যানেজার বাবু সুজিত কুমার মন্ডল ও পৌর কমিটির তত্ত্বাবধায়ক বাবু শংকর মালাকার, প্রমোট মাষ্টার বাবু দিলিপ বিশ্বাস এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা বাবু আশিষ কুমার বাগচী ও বাবু অনিষ বিশ্বাস।
এছাড়াও উক্ত যাত্রা পার্টির শিল্পী কলাকৌশলি-বীর মুক্তিযোদ্ধা বাবু হরেন্দ্র নাথ মন্ডল (হারান), কেন্দ্রীয় কমিটির ম্যানেজার বাবু তপন বিশ্বাস, বাবু অসীম কুমার বৈরাগী, নিরাপদ বিশ্বাস,রেগান বিশ্বাস, ডাক্তার বিভাষ মন্ডল, জীবনানন্দ বিশ্বাস, শীলা মন্ডল, শান্তি মন্ডল, সঞ্জিত বালা, বিপ্লব বালা, সঞ্জয় বিশ্বাস, শিশু শিল্পী অর্পিতা ও সর্পিতা বালা সহ আরো অনেকে এ উপলক্ষে সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।



















